ছুটিতেও আইটি, আইটিইএস, বিপিও, ডিজিটাল কমার্স সেবা চালু রাখার আহ্বান

২৫ মার্চ, ২০২০ ১৫:০০  
করোনা ভাইরাসের প্রভাবে সাধারণ ছুটি ঘোষিত এলাকায় আইটি, আইটিইএস, বিপিও, আইএসপি ও ডিজিটাল কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ খোলা রাখতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে আইসিটি বিভাগ। এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের চলাচলে সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো: রেজাউল করিম। বুধবার (২৫ মার্চ) ঢাকা জেলাপ্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে বৈঠকের পর সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ডিজিবাংলাকে জানিয়েছেন রেজাউল করিম। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কিছু কাজ আছে যা ঘরে বসে করা সম্ভব নয়। ঘরের কাজকে সচল রাখতেই ছুটিতে যেনো বিপিও, কলসেন্টার ও ই-কমার্সের মতো জরুরী সেবা চালু রাখা যায় সে জন্যই এই আবেদন করা হয়েছে।